রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

সে পাকিস্তানেরই নয়, বিশ্বসেরা ব্যাটার হতে পারবে: বাবর আজম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার মাঠ গলে ইতিহাস গড়ে জিতেছে পাকিস্তান।  লংকানদের এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান (৩৪২) তাড়া করে জেতার রেকর্ড গড়েছে বাবর আজমের দল, যা আগে ছিল ২৬৮ রানের। আর এই জেতায় একমাত্র নায়ক আবদুল্লাহ শফিক। মহাকাব্যিক ইনিংস খেললে শফিক।  ৪০৮ বলে অপরাজিত ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ২২ বছরের এই তরুণ ওপেনার। 

জয়ের জন্য শেষদিনে পাকিস্তানের দরকার ছিল ১২০ রান আর শ্রীলংকার ৭ উইকেট। চতুর্থ উইকেটে শফিক ও মোহাম্মদ রিজওয়ানের ৭১ রানের জুটিতে লংকানদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ম্লান হয়ে যায়। রিজওয়ানকে ৪০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রবাথ জয়াসুরিয়া। 

রিজওয়ান ফেরার পর অভিষিক্ত আগা সালমান ও হাসান আলীর দ্রুত বিদায়ে কিছুটা চাপে পড়লেও পাকিস্তানকে কক্ষচ্যুত হতে দেননি শফিক। সপ্তম উইকেটে মোহাম্মদ নওয়াজকে (১৯*) নিয়ে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন শফিক।

গলে হার না মানা ইনিংস খেলার পথে আবদুল্লাহ শফিক
গলে হার না মানা ইনিংস খেলার পথে আবদুল্লাহ শফিক

এমন অনবদ্য ইনিংসের পর শফিকের ভূয়সী প্রশংসা করেছেন তার দলপতি বাবর আজম। শফিক বিশ্বসেরাদের একজন হবেন বলে ভবিষ্যদ্বাণীও করেছেন পাকিস্তানের অধিনায়ক। বাবর আজম বলেছেন , ‘তরুণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণের জন্য দুর্দান্ত কিছুই করতে হয়। তাকে নিজের সেরাটা দিতে হয় কঠিন ও ভিন্ন কন্ডিশনে। শফিক সেটিই করে দেখিয়েছে। সে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছে। দেখিয়েছে সে কতটা কী করতে পারে। কতটা আত্মবিশ্বাসী সে। উন্নত মানের বোলিংয়ের বিপক্ষে এই ইনিংস ভবিষ্যতে আরও ভালো করার জন্য তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আমি আশা করি, সে কেবল পাকিস্তানেরই নয়, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা ব্যাটসম্যান হতে পারবে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit