রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

‘জুভেন্টাসকে অনেক কিছু দিয়েছে, রোমায়ও ভালো করবে দিবালা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে পাওলো দিবালার সাত বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে ইতালিরই আরেক ক্লাবে যোগ দিলেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। এএস রোমা দিবালাকে দলে ভিড়িয়েছে। রোমায় যোগ দেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন জুভেন্টাস কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি।

আলেগ্রিই ২০১৫ সালে দিবালাকে জুভেন্টাসে এনেছিলেন। তার অধীনেই জুভেন্টাসে ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন এ আর্জেন্টাইন তারকা। হয়েছিলেন সিরিআর বর্ষসেরা খেলোয়াড়ও। দিবালা সম্পর্কে খুব ভালো করেই জানেন আলেগ্রি। শিষ্যকে শুভকামনা জানিয়ে আলেগ্রি বলেন, ‘আমি মনে করি, এটা তার জন্য সঠিক ক্লাব। সে এমন একজন খেলোয়াড় যে জুভেন্টাসকে অনেক কিছু দিয়েছে এবং আমি মনে করি সে রোমায় খুব ভালো করবে। ‘

আলেগ্রি আরো বলেন, ‘দিবালা টেকনিক্যালি খুবই উন্নত একজন খেলোয়াড়, (ট্যামি) আব্রাহামের সঙ্গে সে ভালো করবে। তারপর সেখানে মরিনহো রয়েছেন, যিনি খুবই ভালো একজন কোচ। ’ফ্রি এজেন্ট দিবালা তিন বছরের চুক্তিতে রোমায় এসেছেন। অর্থ্যাৎ ২০২৫ সাল পর্যন্ত রোমার সঙ্গে থাকবেন দিবালা। এই ট্রান্সফারে বড় ভূমিকা রোমা কোচ হোসে মরিনহোর। রোমার প্রজেক্ট নিয়ে বেশ কয়েকবার দিবালার সঙ্গে কথা বলেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit