রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

এশিয়া কাপ হচ্ছে না শ্রীলংকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ ও রনিল বিক্রমাসিংহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরও শ্রীলংকায় অস্থির অবস্থা স্বাভাবিক হচ্ছে না। 

অবশ্য এ মুহূর্তে সবচেয়ে মাথা ব্যথার কারণ দেশটির জ্বালানি তেলের সংকট।  

পেট্রলের অভাবে গাড়ি নিয়ে লংকান ক্রিকেটাররা মাঠে অনুশীলনেই যেতে পারছেন না।

এমন পরিস্থিতে এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে শ্রীলংকা। শুধু এই মেগা আসরটিই নয়; অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

তবে আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায় লঙ্কানরা।

এশিয়া কাপ আয়োজন করার মতো অবস্থায় নেই জানিয়ে বুধবার আনুষ্ঠানিক এক বিবৃতি এসএলসি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নিজেদের অপারগতার বিষয়টি জানিয়েছে এসএলসি।

এসিসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বরাতে এসিসি জানিয়েছেন, ‘বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিশেষ করে বৈদেশিক মুদ্রা নিয়ে উদ্বেগ চলাকালীন ছয় দেশের বড় ইভেন্ট এশিয়া কাপ আয়োজন করা অসম্ভব শ্রীলংকার।’

নতুন ভেন্যু খোঁজার বিষয়ে শ্রীলংকা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত চূড়ান্ত বিকল্প ভেন্যু নয়। ভারতের পাশাপাশি অন্য কোনো দেশেও এই টুর্নামেন্ট খেলা হতে পারে। কারণ এসিসি এবং শ্রীলংকা ক্রিকেটকে প্রথমে এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত অনুমোদনের জন্য কথা বলতে হবে।’

২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব।

মূলপর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে একটি দল জায়গা করে নেবে মূল লড়াইয়ে।

তথ্যসূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/দুপুর ১২.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit