শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের লক্ষ্য বিস্তৃত করার ইঙ্গিত রাশিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক মনোযোগ এখন আর দেশটির পূর্বদিকে নয়। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে লাভরভ ইঙ্গিত করেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার পরে মস্কোর কৌশল পরিবর্তন হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, রাশিয়াকে এখন তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের বাহিনীকে রণাঙ্গনের আরো পেছনে ঠেলে দিতে হবে।

লাভরভের এ কথার আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কিছু অংশ সংযুক্ত করার প্রস্তুতি নেওয়ার অভিযোগ করেছিল। রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। তখন তারা এ মিথ্যা দাবি করে যে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশ ভাষাভাষীরা গণহত্যার শিকার হচ্ছে এবং তাদের ‘মুক্ত’ করা দরকার। যুদ্ধ শুরুর পাঁচ মাস পর রাশিয়া দেশটির পূর্ব এবং দক্ষিণের কিছু অংশ দখল করেছে। তবে রাজধানী কিয়েভ দখলের মূল লক্ষ্য অর্জনে এটি ব্যর্থ হয়েছে। তখন থেকে রাশিয়া দাবি করে আসছে তার মূল লক্ষ্য দনবাসের মুক্তি।  

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit