শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

বৃটেনে কনজার্ভেটিভ দলে উত্তাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৯৮ Time View

ডেস্কনিউজঃ একদিকে সর্বোচ্চ তাপমাত্রায় ফুটছে বৃটেন। তার ওপর ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা। উত্তপ্ত বৃটেনে তীব্র গরমের কারণে বন্ধ করে দেয়া হয়েছে অনেক স্কুল। দাবদাহে পুড়ে গেছে বেশ কয়েকটি স্থান। অন্যদিকে কনজার্ভেটিভ পার্টির প্রতিযোগিতায় একে একে ঝরে গেছেন প্রায় ৭ জন প্রার্থী। এখন শেষ সময়ে টিকে আছেন মাত্র ৩ জন। এর মধ্য থেকে একজন বৃটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন এটা নিশ্চিত। তারা হলেন ঋষি সুনাক, পেনি মরডেন্ট এবং লিজ ট্রাস। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত টিকে ছিলেন চারপ্রার্থী। কিন্তু সেখান থেকে মাইনাস হয়ে গেছেন কেমি ব্যাডেনোচ।

ফলে এখন শেষ লড়াইয়ের জন্য বাকি তিনজনের মধ্য থেকে মাত্র দু’জনকে রাখা হবে। এ জন্য আরেক দফা ভোটে যিনি সবচেয়ে কম ভোট পাবেন, তিনিই বাদ হয়ে যাবেন। টিকে থাকা দুই প্রার্থীর ওপর সেপ্টেম্বরে ভোট দেবেন কনজার্ভেটিভ দলের সদস্যরা। তাতে যিনি বিজয়ী হবেন তিনিই হবেন বৃটেনের প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

মঙ্গলবারের ভোটে ঋষি সুনাক পেয়েছেন ১১৮ ভোট। পেনি মরডেন্ট আগের চেয়ে ১০ ভোট বেশি পেয়ে তার মোট ভোট সংখ্যা ৯২। লিজ ট্রাসের ভোট বেড়েছে ১৫টি। এতে তার মোট ভোট ৮৬। অন্যদিকে কেমি ব্যাডোনোচ পেয়েছেন ৫৯ ভোট। এই ভোট পেয়ে তার ভোট সবচেয়ে কম। ফলে তিনি এই দৌড় থেকে বাদ পড়েছেন। এখন দ্বিতীয় অবস্থানে থাকা পেনি মরডেন্ট এবং লিজ ট্রাসের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। তাদের একজন কমপক্ষে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে চান। কেমি ব্যাডোনোচকে যেসব এমপি সমর্থন করেছিলেন, তাদের ভোটকে এখন পুঁজি করার চেষ্টা করছেন পেনি মরডেন্ট এবং লিজ ট্রাস। এই লড়াইয়ে যে দু’প্রার্থী টিকে থাকবেন তাদের ওপর দল নির্বাচন করবে সেপ্টেম্বরে। কোন দু’জন টিকে থাকবেন তা নিশ্চিত হতে বুধবার ভোট হওয়ার কথা পার্লামেন্ট সদস্যদের মধ্যে। স্থানীয় সময় বিকাল চারটায় এই ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

এমন এমপির মধ্যে বেন ব্রাডলি অন্যতম। তিনি মনে করেন কেমি ব্যাডোনোচের ভোটারা যেকোনো দিকে টার্ন নিতে পারেন। তাদেরকে টার্গেট করে টেলিগ্রাফে লিজ ট্রাস লিখেছেন, তিনিই একজন ব্যক্তি, যিনি পরিবর্তন আনতে পারেন কনজার্ভেটিভ পার্টির সত্যিকার মূলনীতির ওপর ভিত্তি করে। অন্যদিকে ঋষি সুনাকের প্রচারণা থেকে বলা হয়েছে, তিনি এমন একজন প্রার্থী, যিনি বিরোধী দল লেবারকে পরাজিত করতে পারবেন।

কিউএনবি/বিপুল/ ২০.০৭.২০২২/ রাত ৮.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit