রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

রেকর্ড গড়ে জিতল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৪২ রানের। ম্যাচের পঞ্চম দিনে সেই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান, বাবর আজমের দল জয় পেয়েছে চার উইকেটে।  গলে এটিই সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড। পাকিস্তানের এই রান তাড়ায় সবচেয়ে অবদান ওপেনার আব্দুল্লাহ শফিকের।

৪০৮ বলে ১৬০ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে তিনি মাত্র ৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। দলীয় ৩০৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়েন ‍শফিক ও মোহাম্মদ নওয়াজ। নওয়াজ অপরাজিত থাকেন ১৯ রানে। রান তাড়ায় অবদান রেখেছেন অধিনায়ক বাবর আজম, ওপেনার ইমাম-উল-হক ও উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বাবর করেন ৫৫, ইমামের ব্যাট থেকে আসে ৩৫, আর রিজওয়ানের অবদান ৪০।

দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করেছেন লঙ্কান বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া, শিকার করেছেন চারটি উইকেট। এছাড়া রমেশ মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা পেয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit