রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন? জবাবে এ কী বললেন কারিনা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : অন্তঃসত্ত্বা নাকি? তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন কারিনা কাপুর? এই প্রশ্নে রসিকতা করেই প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কারিনা। সেখানেই মনের কথা জানান, নানা ছবি-ভিডিও শেয়ার করেন। লন্ডনে থাকলেও অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি কারিনার নজরে পড়েছে। তার জবাব দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, “আরে পাস্তা আর ওয়াইনের ফল… শান্ত হোন… আমি অন্তঃসত্ত্বা নই…সাইফের মতে দেশের জনসংখ্যায় তার একটু বেশিই অবদান রয়েছে। “

২০১২ সালের ১৬ অক্টোবর বলিউডের নবাব সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন কারিনা। বিয়ের চার বছর পর প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন অভিনেত্রী। তার পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান জাহাঙ্গির ওরফে জেহর জন্ম হয়। দুই সন্তান ও স্বামীর সঙ্গে লন্ডনে যান কারিনা। সেখানে বেশ ভাল সময় কাটিয়েছেন অভিনেত্রী। ছবিও আপলোড করেছেন অনুরাগীদের জন্য। 

ছুটি কাটিয়ে দেশে ফিরেই হয়তো ‘লাল সিং চড্ডা’র প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। এই ছবির শুটিং চলাকালীনই দ্বিতীয় সন্তান তার গর্ভে আসে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘লাল সিং চড্ডা’র শুটিং শেষ করেছেন কারিনা। তার জন্য সেটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন নায়ক-প্রযোজক আমির খান। আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে কারিনা-আমিরের ‘লাল সিং চড্ডা’ ।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit