শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

টিআইপি রিপোর্টে বাংলাদেশ দ্বিতীয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ট্রাফিকিং ইন পার্সন (টিআইপি) রিপোর্টে বাংলাদেশ দ্বিতীয় স্তর (টিয়ার টু) বজায় রেখেছে। মানবপাচার বন্ধে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কারণে আগের অবস্থানে রয়ে গেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুলাই) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই রিপোর্ট প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের মোহাম্মেদ তারিকুল ইসলামকে টিআইপি হিরো হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

রিপোর্টে বলা হয়, মানবপাচার প্রতিরোধে আগের বছরের তুলনায় সরকারের বিভিন্ন উদ্যোগ বেশি ছিল, ফলে বাংলাদেশ আগের অবস্থান টিয়ার টুতেই থাকবে।

সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে মানবচাপারে অভিযুক্ত একজন সংসদ সদস্যকে তার পদ থেকে অপসারণ করা, মানবপাচার প্রতিরোধ ট্রাইবুনালের কাজ শুরু করা এবং জোরপূর্বক শ্রম প্রতিরোধে আইএলও এর কনভেনশনে অনুস্বাক্ষর করা।

রিপোর্টে কয়েকটি ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে, সেগুলো হলো আগের বছরের তুলনায় কম পরিমাণ মানবপাচারকারীকে উদ্ধার করা হয়েছে, বিদেশ গমনকারীদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলোর বেশি অর্থ আদায় করা।

রিক্রুটিং এজেন্সিগুলো যেন অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিবেদনে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit