রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

কোহলির পরামর্শে ভাত-বিরিয়ানি ছেড়েছেন সরফরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটার বললে ভুল হবে না। তিনি কবে চোটে পড়েছিলেন, সেটাও গবেষণার বিষয়। এর পেছনে আছে নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস। কোহলির এই নিয়মতান্ত্রিক জীবন বহু ক্রিকেটার অনুসরণ করেন। তাদের মাঝে একজন সরফরাজ খান। ভারতের এই ক্রিকেটার একসময় আইপিএলের ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন।

সর্বশেষ আইপিএলে তাকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গেছে।  একসময় খেলতেন বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আইপিএলে খুব একটা নামডাক করতে না পারলেও ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে যেকোনো সময় ভারতের টেস্ট দলে ডাক পেয়ে যেতে পারেন। কিন্তু সরফরাজ এমন কী করছেন, যাতে তার ক্যারিয়ারটাই বদলে যাওয়ার পথে? কোন মন্ত্রে তিনি নিজেকে বদলে ফেললেন? kalerkantho

ভারতের ক্রিকেটার সরফরাজ খান। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ বলেছেন, ‘২০১৫-১৬ মৌসুমে আইপিএলে আমার ফিটনেস মোটেও ভালো ছিল না। বিরাট কোহলিও আমাকে সেটাই বলেছিলেন। এরপর আমি আমার ফিটনেসে উন্নতি আনি। এরপর আবারও আমার ওজন বেড়ে যায়। কিন্তু কোহলির পরামর্শে আমি আবারও খাওয়াদাওয়ায় শৃঙ্খলা নিয়ে আসি। গত দুই বছরে ফিটনেসের প্রতি অনেক মনোযোগ দিচ্ছি। শুধু খেলার মৌসুমেই নয়, যখন খেলা থাকে না, আমি তখনো স্বাস্থ্যের দিকে নজর দিই। ‘

নিজের ফিটনেসের উন্নতিতে কোহলির অবদান সম্পর্কে সরফরাজ আরো বলেছেন, ‘আগে যখন খাদ্যাভ্যাস নিয়ে আমাদের কেউ কিছু বলেনি, তখন অনেক কিছুই খেতাম। এখন বিরাট কোহলির পরামর্শ পাওয়ার পর আমরা খাদ্যাভ্যাস নিয়ে অনেক সচেতন। বাসায় আগে প্রতিদিন আমিষ জাতীয় খাবার খেতাম। এখন সেসব করি না। এখন বিরিয়ানি বা ভাত জাতীয় খাবার এড়িয়ে চলি। হয় রবিবারে খাই, না হয় বিশেষ কোনো অনুষ্ঠানে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit