রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

চুক্তির গোপন শর্ত : চাইলেই রোনালদোকে আরও ২ বছর রেখে দেবে ইউনাইটেড!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবল অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল। যদিও প্রকাশ্যে কোনো পক্ষই এখনও কিছু বলছে না, কিন্তু রোনালদো যে ইউইনাটেডে থাকতে চাচ্ছেন না সেটা আন্তর্জাতিক মিডিয়া একপ্রকার ধরেই নিয়েছে। কিন্তু চাইলেই কি ইউনাইটেড ছাড়তে পারবেন সিআর সেভেন? বর্তমান ম্যান ইউ কোচের কথায় কিন্তু সেরকম মনে হচ্ছে না!

৩৭ বছর বয়সী রোনালদোকে পেতে ইতোমধ্যেই বেশ কিছু ক্লাব আসরে নেমেছে।  কখনো শোনা গেছে তিনি চেলসিতে নাম লেখাতে পারেন, কখনো আবার উঠে এসেছে বায়ার্ন মিউনিখের নাম। আবার ইদানিং স্প্যানিশ লা লিগার ক্লাব আতলেটিকো মাদ্রিদেও তার যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু উনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ পর্তুগিজ তারকাকে ওল্ড ট্রাফোর্ডেই রাখতে চান। এজন্য রোনালদোর সঙ্গে চুক্তির একটি ধারাও সক্রিয় করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে এই মুহূর্তে দল নিয়ে অস্ট্রেলিয়ায় থাকা টেন হাগ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রোনালদোর চুক্তিতে এমন একটি শর্ত আছে, যেটার মাধ্যমে তাকে ২০২৪ পর্যন্ত এখানে রাখা যায়। ‘ কিন্তু ধরে রাখলেই তো হবে না, এই বয়সে পর্তুগিজ মহাতারকা কি শুরুর একাদশে সুযোগ পাবেন? টেন হাগ অবশ্য আত্মবিশ্বাসী, ‘আমি মনে করি, ক্রিশ্চিয়ানো পারবে। সে এটা তার পুরো ক্যারিয়ারেই দেখিয়ে এসেছে। সে আমার চাহিদা সম্পর্কে জানে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit