শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

তুরস্ককে ঠেকাতে ইসরাইলের আয়রন ডোম কিনছে গ্রিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ককে ঠেকাতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সমরাস্ত্র কিনছে গ্রিস। তুরস্কের সীমান্তে এসব আয়রন ডোম মোতায়েন করতে চায় গ্রিস। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। খবর ইয়েনি সাফাকের। এ ব্যাপারে ইসরাইলের অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেডের সঙ্গে দ্রুত চুক্তি করতে যাচ্ছে গ্রিস।

এর মধ্যে ৩৭০ মিলিয়ন ইউরো দিয়ে ২৭টি আয়রন ডোম ২০২৩ সালের প্রথম দিকেই কিনবে গ্রিস। এগুলো গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলীয় এভরোস অঞ্চলে তুরস্ক সীমান্তে এবং এজিয়ান দ্বীপে মোতায়েন করা হবে। এ ছাড়া তুর্কি হামলা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র থেকে এএইচ-৬৪ হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রসমৃদ্ধ মার্ক ভি পেট্রল বোট কেনার চেষ্টা করছে গ্রিস। ইসরাইলি প্রতিষ্ঠানটির সঙ্গে অত্যাধুনিক ড্রোন, ফরাসি রাফায়েল যুদ্ধবিমান ও মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান কেনারও চুক্তি হয়েছে। সম্প্রতি ২০টি এফ-৩৫ স্টিল্থ যুদ্ধবিমান কিনার ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠিয়েছে গ্রিস।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit