শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

মানবজাতি সম্মিলিত আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বেই পড়েছে। এর কারণে মানবজাতি ক্রমশ সম্মিলিত আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল সোমবার জার্মানির বার্লিনে চলমান পিটার্সবার্গ জলবায়ু সংলাপে এ হুঁশিয়ারি বার্তা দেন জাতিসংঘের মহাসচিব।বার্লিনে আয়োজন করা হয়েছে ৪০ দেশের সমন্বয়ে জলবায়ু সম্মেলন। 

এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, মানবজাতির অর্ধেকই এখন বন্যা, খরা, ভয়াবহ ঝড় আর দাবানলের মধ্যে রয়েছে। কোনো দেশই এসব থেকে মুক্ত নয়। তা সত্ত্বেও আমাদের জীবাশ্ম জ্বালানির ক্ষুধার নেশা যায় না। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের সামনে দুটি বিকল্প থেকে একটি পছন্দ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। জলবায়ু পরিবর্তন রোধে হয় একযোগে উদ্যোগ নিতে হবে, নয়তো একযোগে আত্মহত্যা করতে হবে।’

বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ও বহুজাতিক ব্যাংকগুলোর সমালোচনা করেন গুতেরেস। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন রোধে লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি কার্যকর নয়। জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ সরবরাহে এসব প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারছে না। প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

এছাড়া তিনি দেশগুলোকে কার্বন নিঃসরণ হ্রাসের আহ্বান জানান। তিনি বলেন, কয়লাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তির উৎস খুঁজে পরিবেশ বান্ধব জ্বালানির দিকে আগাতে হবে। ধনী দেশগুলোকে অবশ্যই দরিদ্র দেশগুলোকে সাহায্য পাঠানোর নিশ্চয়তা দিতে হবে। জাতিসংঘের মহাসচিব বলেন, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্য আমেরিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোর মানুষেরা উন্নত দেশের তুলনায় ১৫ গুণ বেশি ঝুঁকিতে রয়েছে। এটি একটি ভয়াবহ বৈষম্য। এমন এক সময় তিনি এসব কথা বললেন যখন তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপেরর একটি বিরাট অংশ। যুক্তরাজ্যে তাপমাত্রা রেকর্ড ৪০ কিংবা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit