শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

অস্থিরতার মধ্যেই বাণিজ্য সংলাপে বসছে ইইউ-চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ ছাড়া চীনে উইঘুর মুসলমানদের ওপর নির্যাতনেরও অভিযোগ রয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে। রয়টার্স জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ ও উইঘুর নিপীড়নের মতো নানা ইস্যুতে মতবিরোধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইই্উ) সঙ্গে বাণিজ্য সংলাপে বসতে যাচ্ছে বেইজিং।

আজ মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে এই সংলাপের কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই সংলাপে উভয় পক্ষের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি প্রাধান্য পেতে পারে। গতকাল সোমবার এক টুইট বার্তায় ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস বলেছেন, ১৯ জুলাই ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মধ্যকার উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ হবে। এটি হবে উভয় পক্ষের মধ্যে এ ধরনের নবম সংলাপ।

পশ্চিমা কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এবারের আয়োজনটি হবে ভার্চুয়াল ফরম্যাটে। বেইজিংয়ের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। সেটি ছিল অষ্টম সংলাপ।
সূত্র : রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit