রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস এবার স্প্যানিশ সংবাদমাধ্যমে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবির্ভাবের পর থেকেই শিরোপা জয় যেন রুটিনে পরিণত হয়েছে দলটির। সেই ‘রুটিন’ এবারও ধরে রেখেছে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। লিগ শিরোপা নিশ্চিত করেছে দুই ম্যাচ হাতে রেখেই। এর ফলে অনন্য এক ইতিহাসও গড়ে ফেলেছে দলটি।

এমন ইতিহাসের খবর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমেও। স্পেনভিত্তিক জনপ্রিয় ক্রীড়াদৈনিক ত্র: মার্কাত্র: মার্কালাও করে প্রচার করেছে এই সংবাদ। সোমবার মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-০ ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। গোল দুটি করেন মতিন মিয়া আর বিপলু আহমেদ। এর সুবাদে লিগ শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস।  

এই লিগ জয়ের ফলে বাংলাদেশের ফুটবলে বিশেষ ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। শীর্ষ পর্যায়ে হ্যাটট্রিক লিগ শিরোপা আছে আবাহনী আর মোহামেডানের। তবে অভিষেকের পর হ্যাটট্রিক লিগ শিরোপার রেকর্ড নেই কোনও ক্লাবের। সেই কীর্তি গড়ল বসুন্ধরা কিংস।

ঘরোয়া ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপার রেকর্ড রয়েছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডানের। ১৯৮৩-৮৫ আবাহনী ও ১৯৮৬-৮৮ মোহামেডান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরু হওয়ার পর একমাত্র আবাহনীর হ্যাটট্রিক শিরোপা আছে। ২০১০ সালে অভিষেক হওয়া শেখ জামাল টানা দুইবার জিতলেও হ্যাটট্রিক করা হয়নি। ২০১৮ সালে প্রিমিয়ারে অভিষেক হওয়া বসুন্ধরা কিংস হ্যাটট্রিক শিরোপা জিতে নতুন ইতিহাসই গড়ে ফেলেছে।  

বসুন্ধরার এমন ইতিহাসের খবর প্রকাশ করেছে ‘মার্কা’। এর আগে গেল বছরও বসুন্ধরার হয়ে অস্কারের সাফল্যের খবর ছাপিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। সূত্র: মার্কা

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit