রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

পাকিস্তানের লক্ষ্য ৩৪২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জিততে হলে দারুণ কিছু করতে হবে পাকিস্তানকে। আজ টেস্টের চতুর্থ দিনের শুরুতে ৩৩৭ রানে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪ রানের লিড থাকায় পাকিস্তানের টার্গেট দাঁড়িয়েছে ৩৪২ রানের।

৯ উইকেটে ৩২৯ রান নিয়ে আজকের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ইনিংসের শততম ওভারে নাসিম শাহের বলে প্রভাত জয়সুরিয়া বোল্ড হলে শেষ হয় লঙ্কানদের ইনিংস। অন্য প্রান্তে ৯৪ রানে অপরাজিত থেকে যান দিনেশ চান্ডিমাল। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ পাঁচ উইকেট পেয়েছেন। তিন উইকেট নিয়েছেন লেগস্পিনার ইয়াসির শাহ। ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে এরই মধ্যে নেমে গেছে পাকিস্তান। প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর বিনা উইকেটে ৮ রান। আব্দুল্লাহ শফিক ৫ ও ইমাম-উল-হক ৩ রানে ব্যাট করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit