শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

অ্যাসাঞ্জের মুক্তি চেয়ে বাইডেনকে মেক্সিকোর প্রেসিডেন্টের চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গোপন নথি প্রকাশ করে তোলপাড় সৃষ্টি করা উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি চেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর।

এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠিও লিখেছেন বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। খবর আনাদোলুর।

মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, জুলিয়ান অ্যাসাঞ্জকে বন্দি করে রাখা মানে মানুষের বাকস্বাধীনতাকে অবরুদ্ধ করে রাখা।
 
তিনি আরও বলেন, আমি ওয়াশিংটন সফরকালে গত ১২ জুলাই বাইডেনের কাছে অ্যাসাঞ্জকে মুক্তি দেওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছি।  

কারণ উইকিলিকস প্রতিষ্ঠা করে অ্যাসাঞ্জ কোনো অপরাধ করেননি। তিনি মানবাধিকার লঙ্ঘন করেননি, কাউকে হত্যা করেননি। তিনি শুধু অন্যের দুর্নীতি প্রকাশ করতেন।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে এক সুইডিশ নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করেন।

এ মামলার ‘স্ট্যাচুট অব লিমিটেশন’ অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত ও আইনি কার্যক্রম পরিচালনার সময় শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের আগস্টে। কিন্তু ২০১৯ সালের ১৯ নভেম্বর ধর্ষণের অভিযোগের তদন্ত বাদ দিয়েছেন সুইডিশ আইনজীবীরা।

বর্তমানে তিনি লন্ডন পুলিশের হেফাজতে যুক্তরাষ্ট্রের একটি মামলার আসামি হিসেবে যুক্তরাজ্যের বেলমার্শ নামক কারাগারে বন্দি আছে

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit