শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

পাকিস্তানে বরযাত্রীর নৌকা ডুবে ২০ জনের মৃত্যু, নিখোঁজ ৩০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ইন্দুস নদীতে ১০০ জনেরও বেশি লোককে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং আরও ৩০ জন নিখোঁজ হয়েছে।

সোমবার (১৮ জুলাই) এক বিবৃতিতে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে ওভারলোড নৌকাটি একটি বিয়েতে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এই নৌকায় যাত্রীদের বেশিরভাগই মহিলা এবং শিশু ছিলো।

জানা যায়, প্রায় ৯০ জনকে ডুবুরিরা উদ্ধার করেছে এবং নৌকায় যারা ছিল তারা সবাই এক বংশের ছিল এবং তারা নদীর ওপারে যাচ্ছিল পারিবারিক বিয়েতে যোগ দিতে।

পাকিস্তানের স্থানীয় সরকারী কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় জিও নিউজ টিভিকে বলেছেন, “আমরা এখন পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করেছি এবং তাদের বেশিরভাগই মহিলা। এদিকে এখনও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন।”

তিনি আরও জানান, নৌকায় ঠিক কতজন লোক ছিল তা আমরা নিশ্চিত নই। পরিবারের সদস্যদের কথার ভিত্তিতে আমরা আনুমানিক হিসাব পাচ্ছি।

সূত্রঃ টিআরটি ওয়াল্ড

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit