রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

দুই সিরিজে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

দলে ফিরেছেন এডাম জাম্পা, মার্কুস স্টয়নিস, সিন অ্যাবট ও অ্যাস্টন আগার। তবে দুই সিরিজে থাকছেন না টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্রাম দেয়া হয়েছে তাকে। এছাড়া দুটি সিরিজে থাকছেন না ট্রাভিস হেড। প্রথম সন্তানের বাবা হবেন তিনি।

সর্বশেষ শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন না জাম্পা। পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের শেষ চার ম্যাচে খেলতে পারেননি আগার। এবার দলে ফিরেছেন তিনিও। 

শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি কামিন্স। তবে গ্রীষ্মে ব্যস্ত সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কামিন্সকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল। 

কামিন্সের জায়গায় দলে নেয়া হয়েছে অ্যাবটকে। শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি সিরিজের আগে নেটে অনুশীলনে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। ফলে পুরো লংকান সফরই মিস করেন অ্যাবট। 

ইনজুরিতে শ্রীলংকা সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন স্টয়নিস। তবে এবার দলে ফিরেছেন তিনিও। 

এছাড়া শ্রীলংকা সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জস ইংলিশ, মিচেল সোয়েপসন, ম্যাথু কুনেমান ও ঝেই রিচার্ডসন।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ ও ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচ হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে সিরিজ শেষে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই সিরিজের সবগুলো ম্যাচ হবে কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, এডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শন অ্যাবট, স্টিভ স্মিথ, মার্কুস স্টয়নিস, জস হ্যাজেলউড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাস্টন আগার।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit