শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

শ্রীলংকার সংকট: বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর জন্য সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকা একটি গভীর এবং অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে; যা কারণে দেশটির জনগণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দেশটির প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে শুধু শ্রীলংকা নয়, বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোও একই ধরণের সমস্যার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, উচ্চ ঋণের মাত্রা এবং সীমিত নীতিমালা যেসব দেশের, তারা অতিরিক্ত চাপের সম্মুখীন হবে। তাদের জন্য শ্রীলংকার পরিস্থিতি একটি সতর্কবার্তা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাওস, পাকিস্তান, মালদ্বীপ ও বাংলাদেশও শ্রীলংকার মতো পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।

এদিকে, শ্রীলংকা, লেবানন, রাশিয়া, সুরিনাম এবং জাম্বিয়া ইতোমধ্যেই ঋণ খেলাপির তালিকায় রয়েছে। বেলারুশও ঋণ খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এবং কমপক্ষে আরও ডজনখানেক দেশ ক্রমবর্ধমান ঋণের খরচ, মুদ্রাস্ফীতিসহ বিভিন্ন কারণে সবদিক থেকেই অর্থনৈতিক পতনের আশঙ্কায় রয়েছে।

অর্থনৈতিক সংকটের মুখে থাকা দেশের তালিকা চমকপ্রদ। এই তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এর পরই রয়েছে মিশর ও ইকুয়েডর।

সূত্রঃ যুগান্তর

কিউএনবি/বিপুল/১৮.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit