শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইউরোপে গ্যাসের সরবরাহ বাড়াতে রাজি হয়েছে যে ‘মুসলিম’ দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে গেছে ইউরোপের। আর এরফলে ইউরোপিয়ানরা আশঙ্কা করছে, রাশিয়া যে কোনো সময় ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধই করে দেবে। গত বছর ইউরোপের দেশগুলো তাদের চাহিদার প্রায় ৪০ ভাগ গ্যাস রাশিয়ার কাছ থেকে এনেছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে এখন পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে। তাই রাশিয়ার গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে এখন অন্য সূত্র খুঁজছে ইউরোপ। এরই অংশ হিসেবে গত মাসে ইসরাইল এবং মিশরের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন।

এবার ইউরোপে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দিতে রাজি হয়েছে মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজান। সোমবার আজারবাইজানের সঙ্গে গ্যাসের সরবরাহ বাড়ানোর চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন টুইটে জানিয়েছেন, আজারবাইজানের সঙ্গে নতুন চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আজারবাইজান ইউরোপে গ্যাসের সরবরাহ দ্বিগুণ করবে। 

বর্তমানে আজারবাইজান ইউরোপে বছরে ১২ বিলিয়ন বর্গ ঘনফুট গ্যাস দেয়। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত বছরে অন্তত ২০ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে তারা। চুক্তির ব্যাপারে উরসুলা ভন ডার লিয়েন টুইটে বলেছেন, আজ, আজারবাইজানের সঙ্গে সহযোগিতামূলক নতুন চুক্তির মাধ্যমে আমরা নতুন অধ্যায়ের সূচনা করেছি। রাশিয়ার জ্বালানি থেকে সরে আসার জন্য আজারবাইজান আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী।

সূত্র: আল জাজিরা

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit