রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ইতিহাস গড়ে বসুন্ধরা কিংসের শিরোপা জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেসক্ : বিপিএলে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। মতিন মিয়া ও বিপলুর দুই গোলে শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ঢাকার ফুটবলে ইতিহাসে বসুন্ধরা কিংস তৃতীয় ক্লাব যারা হ্যাটট্রিক শিরোপা জিতল। দেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করে সবুজ গালিচায় শুরু হলো লাল উৎসব। বসুন্ধরার ফুটবলাররা গোল হয়ে উদযাপনে মাতলেন, যোগ দিলেন সমর্থকরাও।  

ম্যাচে জামাল ভূঁইয়াদের সাইফ স্পোর্টিংয়ের জালের ঠিকানা খুঁজে পেতে শুরুতে অবশ্য বসুন্ধরা কিংসকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি বেশ উত্তপ্ত ছিল। দুই দলের ফুটবলাররাই মেজাজ হারিয়েছেন বারবার। কিংসের গাম্বিয়ান নুহা মারং প্রথম কার্ড দেখেন। এরপর বেশ কয়েকবারই কার্ড বের করতে হয়েছে রেফারিকে। ৩৭রম মিনিটে বসুন্ধরার ডিফেন্ডার ইয়াসিন আরাফাত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  

দুই দলের খেলোয়াড়দের মতো উত্তপ্ত ছিল ডাগ আউটও। দুই দলের কোচিং স্টাফরাই রেফারিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। দশ জনের দল হওয়ার আগেই ম্যাচে লিড নেয় কিংস। ২৮তম মিনিটে মতিন মিয়া বক্সের মধ্যে দারুণ এক শটে গোল করেন। কিংস ম্যাচে লিড নিতে পারতো আরও আগেই। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরার নেয়া শট ক্রসবারে লেগে ফেরত আসে।

দ্বিতীয়ার্ধে কিংস দশ জন নিয়ে খেলে কিছুটা ভিন্ন কৌশলে। রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার আক্রমণ ছিল তাদের কৌশল৷ ক্রুসিয়ানীর সাইফ দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে ছিল। সাইফ যখন ম্যাচে সমতা আনার অপেক্ষায় তখন উল্টো ম্যাচের ব্যবধান দ্বিগুণ করে শিরোপা নিশ্চিত করেন বদলি ফুটবলার বিপলু আহমেদ। বেঞ্চ থেকে মাঠে নামার এক মিনিটের মধ্যেই দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন তিনি। মুন্সিগঞ্জের স্টেডিয়ামে তখন কিংসের উৎসব শুরু হয়ে গেছে।  

এর আগে ২০১৮-২০১৯ মৌসুমে বসুন্ধরা অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস লিখে। সেবার নীলফামারীতে দ্বিতীয় লেগে মোহামেডানের বিপক্ষে ১-১ ড্র করে দুই ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় কিংস।২০১৯-২০২০ মৌসুমে করোনাভাইরাসে লিগ বাতিল হয়ে যায়। ২০২০-২০২১ মৌসুমে বসুন্ধরা টানা দ্বিতীয় লিগ জিতে। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডিকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন কিংস।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit