রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে রোহিত শর্মার পাঁচ রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৫ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। সৌজন্যে ঋষভ পন্থের দুর্দান্ত সেঞ্চুরি। সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে পাঁচটি কীর্তি গড়ে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও শেষ দুই ম্যাচে তিনি ভালো করতে পারেননি। আউট হয়েছেন যথাক্রমে ০ এবং ১৭ রানে। তবে প্রথম ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৭৬* রানের ইনিংস।

ভারতের মাত্র তৃতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করলেন রোহিত। মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ১৯৯০ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। এরপর ভারতকে এই কৃতিত্ব অর্জন করার জন্য অপেক্ষা করতে হয় ২৪ বছর। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত।

এবার রোহিতের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ভারত টি-টোয়েন্টি সিরিজও জিতেছে। তিনিই ভারতের একমাত্র অধিনায়ক, যিনি ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতলেন। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে টানা জয়ের রেকর্ডও এই সিরিজে করেছেন রোহিত। সাউদাম্পটন এবং বার্মিংহ্যামে জয়ের পর অধিনায়ক হিসেবে তিনি টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছেন। বিশ্বক্রিকেটে আর কোনো অধিনায়কের এই কৃতিত্ব নেই।

ভারতের স্থায়ী অধিনায়ক হওয়ার পর রোহিত এখনো পর্যন্ত সাতটি সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছেন। সাতটিই জিতেছেন। রোহিতের এই জয়যাত্রা শুরু হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই সিরিজ ভারত ৩-০ ব্যবধানে জিতেছিল। এরপর ভারত হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ (ওয়ানডে সিরিজ ৩-০ এবং টি-টোয়েন্টি সিরিজ ৩-০), শ্রীলঙ্কা (টি-টোয়েন্টি সিরিজ ২-০, টেস্ট সিরিজ ২-০), ইংল্যান্ডকে (টি-টোয়েন্টি সিরিজ ২-১, ওয়ানডে সিরিজ ২-১)।

ওয়ানডে ক্রিকেটে রোহিতের জয়ের হার ৮১.২৫ শতাংশ। টি-টোয়েন্টিতে এই সংখ্যাটা ৮৩.৮৭। টেস্টে দুটি ম্যাচে অধিনায়কত্ব করে দুটিই জিতেছেন রোহিত। অর্থাৎ জয়ের হার ১০০ শতাংশ। তিন ধরনের ক্রিকেটেই অধিনায়ক হিসেবে ৮০ শতাংশের ওপর জয়ের রেকর্ড আর কোনো অধিনায়কের নেই। বিরাট কোহলির জামানা শেষে একজন দারুণ অধিনায়কই পেয়েছে ভারত।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit