রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

সর্বোচ্চ আন্তর্জাতিক রান লিটনের, পিছু নিয়েছেন বেয়ারস্টো-বাবর-পন্থরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : স্বপ্নের মতো মৌসুম কাটছে লিটন কুমার দাসের। অথচ গত বছরই তাকে কতই না সমালোচনা সহ্য করতে হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় তার রানের ওপর ডিসকাউন্টও দিয়েছিল একাধিক প্রতিষ্ঠান। সেই লিটন মুখে কোনো জবাব দেননি। ব্যাট হাতে ফর্ম ফিরে পেয়ে রান বন্যায় ভাসিয়ে দিচ্ছেন।  বাংলাদেশ যে লিটনকে চেয়েছিল, তিনি সেই লিটন হয়ে উঠেছেন।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও লিটন শীর্ষে। চলতি বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক লিটন কুমার দাস। উইন্ডিজ সিরিজ শেষে তিন ফরম্যাট মিলিয়ে লিটনের আন্তর্জাতিক রান ১২১৪। দুই নম্বরে আছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টো। তার সংগ্রহ ১০৩৯ রান। বেয়ারস্টোর থেকে ৭ রান পিছিয়ে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এখন পর্যন্ত তিনি করেছেন ১০৩২ রান। আর ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ৯৮৮ রান করে আছেন চার নম্বরে।

মজার ব্যাপার হলো, সেরা চারের তিনজনই উইকেটকিপার ব্যাটার। চলতি বছর আট টেস্টের ১৪ ইনিংসে ৪৭.০৭ গড়ে লিটনের সংগ্রহ ৬৫৯ রান। সর্বোচ্চ ১৪১ রানসহ আছে দুটি সেঞ্চুরি আর চারটি হাফসেঞ্চুরি। ৯ ওয়ানডেতে এক সেঞ্চুরিতে করেছেন ৪১৯ রান। গড় ৫২.৩৭ এবং স্ট্রাইক রেট ৮৪.৯৮। তবে টি-টোয়েন্টিতে লিটন এ বছরও নড়বড়ে। পাঁচ ম্যাচের ৫ ইনিংসে করেছেন ১৩৬ রান। সর্বোচ্চ ৬০। গড় ২৭.২০ আর স্ট্রাইক রেট ১২০.৩৫।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit