মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতল ডাচরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা। ফলে প্রায় এক যুগ পর আবারও বিশ্বকাপ শিরোপা বঞ্চিত হল আর্জেন্টাইনরা। অন্যদিকে, ফাইনালে জিতে ইতিহাসে নবমবারের মতো নারীদের হকি বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস।

স্পেনের স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) রাতে এস্তাদিও অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে গত নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়া গোল করে এগিয়ে যায় তারা। এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা। এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।

২-০ গোলে এগিয়ে থাকা নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পেয়ে যায় ম্যাচের তৃতীয় গোল। ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান কমাতে পারে আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে শেষ হয় ম্যাচটি। 

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর সেমিফাইনালে জার্মানদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত আসরের মূল ফেভারিট নেদারল্যান্ডসের কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হল তাদের।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit