রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

তামিমের অবসর নতুন কোনো বিষয় না; আগে থেকেই জানি : পাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

 স্পোর্টস ডেস্ক : উইন্ডিজের বিপক্ষে সফল ওয়ানডে সিরিজ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছয় মাস ধরে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছুটিতে ছিলেন। এ মাসেই সেই ছুটি শেষ হতো। এই ছয় মাসে অনেক কথা চালাচালি হয়েছে তামিমের টি-টোয়েন্টি খেলা নিয়ে।

অবশেষে সব বিতর্কের অবসান হলো। আজ রবিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এ সময় তাকে তামিমের অবসরের বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘ওটা তো আগে থেকেই জানি। এটা তো নতুন কোনো বিষয় না। ‘

উল্লেখ্য, ওয়ানডেতে উইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধোলাই শেষে গত রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে। ‘ এর ফলে এখন থেকে টেস্ট আর ওয়ানডেতেই তামিমকে পাবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit