রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাবরের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : গল টেস্টে শ্রীলংকাকে ২২২ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। শনিবার প্রথম দিনের শেষ বিকালে দুই ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়ে ২৪ রান করে সফরকারীরা। রোববার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগেই পাকিস্তান হারায় আরও ৫ উইকেট। 

দলীয় ৮৫ রানে দলের সেরা ৭ ব্যাটসম্যান ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ ও পেসার শাহিন শাহ আফ্রিদির উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে যায় পাকিস্তান।দলের এমন ভঙ্গুর অবস্থায় লেগ স্পিনার ইয়াসির শাহর সঙ্গে অষ্টম উইকেটে ২৭ আর নবম উইকেটে পেসার হাসান আলীর সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন বাবর। দলীয় ১৪৮ রানে হাসান আলী ২১ বলে যখন ১৭ রানে ফেরেন তখন ৫৫ রানে ব্যাটিংয়ে ছিলেন বাবর। 

সেই অবস্থা থেকে দলকে দুইশ পার করার আগেই ক্যারিয়ারের ৪১তম টেস্টে সপ্তম সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। ২৪৪ বলে ১১টি চার আর দুই ছক্কায় গড়া বাবর আজমের ১১৯ রানের ইনিংসের সুবাদে ২১৮ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। শ্রীলংকার হয়ে ৮২ রান খরচায় ৫ উইকেট নেন প্রভাথ জয়সুরিয়া। এই ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ৯৬ বছরের একটি রেকর্ড ভেঙ্গেছেন শ্রীলংকার নতুন এই জয়সুরিয়া।

টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন ইংনিংসে ৫ বা তার বেশি উইকেট শিকারে তিনি সবার ওপরে। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টের প্রথম দুই ইনিংসে ৬টি করে ১২ উইকেট নেন জয়সুরিয়া। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে তিন ইনিংসে ১৭ উইকেট শিকার করার বিশ্বরেকর্ড গড়েছেন এ স্পিনার।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit