শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

ইসির সংলাপ শুরু, বৈঠকে এনডিএম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রবিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন।

এনডিএম ছাড়া আরো তিনটি দলের সঙ্গে আজ সংলাপ করবে ইসি। আজ কমিশনের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট—বিএনএফ, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগ—বিএমএলের সঙ্গে সংলাপের সময় নির্ধারিত রয়েছে। অন্য দলগুলোর মধ্যে আগামী ২০ জুলাই বিএনপি এবং ৩১ জুলাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপের তারিখ রাখা হয়েছে।

আগামী ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলবে। এতে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ নিবন্ধিত দলগুলোর একাংশ এই সংলাপে অংশ নেবে না বলে আগেই আভাস মিলছে। এ অবস্থায় সংশ্লিষ্ট অনেকে বলছেন, কমিশন এ সংলাপ থেকে কী অর্জন করতে চাচ্ছে, সেটিও স্পষ্ট নয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে থাকে। এ কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।  

নির্বাচন কমিশন থেকে আগেই জানানো হয়েছে, প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন। সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জন্য দুই ঘণ্টা করে সময় রাখা হয়েছে। অন্য দলগুলো সময় পাবে এক ঘণ্টা করে। এ সংলাপে নির্বাচন কমিশনের প্রত্যাশা কী—এ প্রশ্নে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান এ প্রতিবেদককে বলেন, ‘কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কী, তা জানার জন্যই এই সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা দলগুলোর বক্তব্য শুনব এবং আমরাও আমাদের মতামত জানাব। এ ধরনের সংলাপ চলমান থাকবে। সংলাপে যাঁরা আসবেন তাঁদের চাহিদার কথা যেমন জানব, তেমনি যাঁরা আসবেন না তাঁদের সঙ্গেও পরে আলোচনার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না। ’

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit