আন্তর্জাতিক ডেস্ক : হাইতির রাজধানী পোর্ট-অ- প্রিন্সের নিকটবর্তী অনুন্নত ও ঘনবসতিপূর্ণ সোলেইল এলাকায় গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত গোষ্ঠিগত সহিংসতায় অন্তত ২৩৪ ব্যক্তি নিহত কিংবা আহত হয়েছেন।
শনিবার জাতিসংঘের পক্ষ থেকে এ কথা বলা হয়। খবর এএফপির।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘হতাহতদের বেশিরভাগেরই সরাসরি কোনও গোষ্ঠীগত সম্পৃক্ততা ছিল না। অথচ তারা সরাসরি গ্যাং সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। আমরা সেখানে যৌন সহিংসতার নতুন রিপোর্টও পেয়েছি।’
কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/দুপুর ২.৫৭