রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

হোয়াইট ওয়াশের লক্ষ্যে টাইগারদের করতে হবে ১৭৯ রান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

ডেস্কনিউজঃ টেস্ট বিশেষজ্ঞ বোলার হিসেবেই পরিচিত তাইজুল ইসলাম। এ কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার সুযোগ মেলে না। টেস্টেও বিদেশের মাটিতে অধিকাংশ সময় থাকেন দলের বাইরে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মধ্যে কেউ একজন না থাকলে তবেই একাদশে সুযোগ পান। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও সাইড বেঞ্চেই বসে থাকতে হয়েছে।

হয়তো দেশে ফেরারও প্রস্তুতি নিচ্ছিলেন এই স্পিনার। সাকিব ওয়ানডে সিরিজ থেকে ছুটি নেওয়ায় পরে তাইজুলকে দলে যুক্ত করা হয়। প্রথম দুই ওয়ানডেতেও বসেই ছিলেন। আজ শেষ ম্যাচে সুযোগ পেলেন। বলা যায় দুই বছর পর একদিনের ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ পেলেন তাইজুল। এবং ফেরাটা কি দারুণভাবেই না রাঙালেন এই স্পিন বিশেষজ্ঞ।

টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়েছে। তাদের ধসিয়ে দেওয়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাইজুল। একে একে শিকার করেছেন গুরুত্বপূর্ণ ৫টি উইকেট। তার শিকার শাই হোপ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল ও কিমো পউল। সর্বোচ্চ ৭৩ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক পুরানকে আউট করার মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকারের উল্লাসে মেতে উঠেন তাইজুল। অবশ্য এটা তার ক্যারিয়ারের মাত্র দশম ওয়ানডে। পাঁচ শিকারের মধ্যে তিনটি বোল্ড ও দুই জনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।

সবমিলিয়ে ১০ ওভারে ২ মেডেনসহ ২.৮০ ইকোনোমিতে ২৮ রান খরচ করেছেন তাইজুল। এতদিন তার সেরা বোলিং ফিগার ছিল ১১ রানে ৪ উইকেট। বাকিদের মধ্যে নাসুম আহমেদ ২টি ও মুস্তাফিজুর রহমান ২টি এবং মোসাদ্দেক হোসেন সৈকত একটি উইকেট শিকার করেন।

কিউএনবি/বিপুল/১৬.০৭.২০২২/ রাত ১০.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit