শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

পদ্মা সেতুতে ২০ দিনে টোল আদায় ৫২ কোটি ৫৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : গত ২৬ জুন পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরুর পর হতে গতকাল শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত ২০ দিনে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি। ঈদুল আজহার ছুটিতে ৮ জুলাই (শুক্রবার) পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

সব চেয়ে কম টোল আদায় হয়েছে গত ১০ জুলাই ঈদের দিন রবিবার। মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। এ দিন গাড়ি পারাপার হয়েছে ১১ হাজার ৯৫৪টি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব পোর্টাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে প্রথম টোল দিয়ে সেতু পার হন। এর পর ২৬ জুন হতে সর্বসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।  প্রথম দিন ২৬ জুন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। 

সূত্র : কালের কণ্ঠ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit