রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ক্যারিয়ারের ইতি টানলেন ফেলিক্স

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিদায়ের ঘোষণা দিয়েছিলেন আগেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতেই আনুষ্ঠানিকভাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স। তবে শেষটা সোনা দিয়ে গাথা হল না তাঁর। এ নিয়ে খানিকটা আফসোস করতেই পারেন ফেলিক্স। ক্যারিয়ারে পেয়েছেন একের পর এক সাফল্য। অলিম্পিকে ১১টি পদক জিতেছেন ফেলিক্স। যার মধ্যে সাতটিই সোনা। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছেন আরও ১৮টি পদক। আর এতেই মেয়েদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সবচেয়ে সেরা হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

বিদায় বেলা নিজ দেশের মানুষের ভালবাসায় সিক্ত ফেলিক্স। খেলাটিকে একদম নিজের করে ভালবাসতেন তিনি। তাই তো কখনো পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বিদায় বেলা ফেলিক্স বলেছেন,’অবিশ্বাস্য একটা পথচলা ছিল। এই খেলাটিকে আমি ভীষণ ভালোবাসি। অনেকবারই খেলাটি আমার হৃদয় ভেঙেছে, কিন্তু খেলাটি নিয়ে সত্যিই আমার অনেক আনন্দের মুহূর্তও আছে। এটাকে আমি ভীষণভাবে মিস করব। কিন্তু মানুষের আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেওয়ার চেয়ে ভালো উপায় আমি ভাবতে পারি না। যে মানুষগুলো আমার পাশে থেকেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ‘

২০০৪ সালে এথেন্স অলিম্পিকে প্রথম পদক জিতে ক্যারিয়ারে নতুন সূর্য জেগে ওঠে ফেলিক্সের। এরপর একে একে খেলেছেন আরও চারটি অলিম্পিক। যুক্তরাষ্ট্র দলের হয়ে অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে চারটি, ১০০ মিটার রিলেতে দুটি সোনা জেতেন ফেলিক্স। ২০১২ লন্ডন অলিম্পিকে একমাত্র ব্যক্তিগত ইভেন্টে তিনি সেরার মুকুট পরেন ২০০ মিটারে। এত এত সাফল্যের কারণে অলিম্পিকের ইতিহাসে অন্যতম সেরা মানা হয় তাকে। তাইতো আনন্দ নিয়েই সাফল্যে মোড়ানো ক্যারিয়ারের ইতি টানলেন অ্যালিসন ফেলিক্স।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit