রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে একটি পরিবর্তন নিয়ে নামবে বাংলাদেশ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে জিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত হওয়ায় পরীক্ষার একটা সুযোগ এবার মিলেছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই সুযোগ কাজে লাগানোর কথা বলেছিলেন তামিম ইকবাল। ১৩ জুলাই দ্বিতীয় ওয়ানডে জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘বেঞ্চের শক্তি আমাদের পরীক্ষা করে দেখা উচিত। এই একটা জিনিস বাংলাদেশের ক্রিকেটে আমরা খুব কম করি। সব ম্যাচ আমরা অবশ্যই জিততে চাই।’ 

সে হিসেবে শেষ ওয়ানডেতে ব্যাট হাতে নামার কথা এনামুল হক বিজয়ের।  পেসার শরীফুলের জায়গায় দেখা যাওয়ার কথা এবাদত হোসেনকে। ফেরার কথা তাসকিন আহমেদের।  স্পিনে তাইজুলকে দেখার সম্ভাবনাও উঠে। কিন্তু একদিন পরই সেই পরিকল্পনায় ইউটার্ন নিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।  বিজয়কে নামানো হবে না বলে জানালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। কন্ডিশন ও টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত সেই পরীক্ষা-নিরীক্ষা হয়তো একটু সীমিত পরিসরেই হবে বলে জানালেন তিনি।

শুক্রবার টিম হোটেলে ডমিঙ্গো সেই আভাস দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘বিজয়কে খেলাতে পারলে আমারও ভালো লাগত। আমাদের ব্যাটিং লাইনআপে সে আরেকজন ডানহাতি ব্যাটার। কিন্তু আমাদের আসলে বাঁহাতি ব্যাটার দরকার। কাজেই সেদিন যে রকম বলেছিলাম, ততটা পরিবর্তন হয়তো করা সম্ভব হবে না। বিজয় ওয়ানডেতে এখনো কোনো ম্যাচ খেলেনি। কিন্তু ও ডানহাতি, আর আমরা চাই লাইনআপে যত বেশি সম্ভব বাঁহাতি রাখতে।’

এনামুল না খেললে দলে কোন পরিবর্তনগুলো আসবে জানতে চাইলে ডমিঙ্গো একটি মাত্র পরিবর্তনের ইঙ্গিত দেন। পেসার শরীফুল ইসলামের জায়গায় নেওয়া হতে পারে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। ডমিঙ্গো বলেন, এই উইকেটে একজন বাড়তি স্পিনার খেলানোটাই ভালো মনে হচ্ছে। কাছাকাছি জবাব আসলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছ থেকে। 

নান্নু বলেছেন, ‘এখনতো আর জানার অবকাশ নেই। তবে যতটুকু জানি তাহলো, একটি চেঞ্জের সম্ভাবনা আছে।’

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামবে টাইগাররা।

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit