রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

নারী ভক্তদের ঈর্ষা করেন শাহিন আফ্রিদির বাগদত্তা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : আকসা আফ্রিদি, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির বড় কন্যা। দেশটির তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। গত বছর দুই পরিবারের সম্মতিতে বিয়ে খবরটি নিশ্চিত করেছেন শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান। 

শহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে প্রেমের জীবন নিয়ে সম্প্রতি খোলামেলা আলোচনা করেছেন শাহিন আফ্রিদি। সেখানে জবাব দিয়েছেন, আকসার সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় স্বপ্ন এখন পূরণ হয়েছে বাঁহাতি পেসারের। পাকিস্তানের চ্যানেল ‘জিও টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিন আফ্রিদি বলেন,“আমার স্বপ্ন এখন পূরণ হয়েছে। আমি তার সঙ্গে দেখা করেছি এবং শীঘ্রই তাকে আবার দেখতে পাব। আমি আমার হৃদয়ের মানুষকে খুঁজে পেয়েছি এবং এটাই আমার জন্য যথেষ্ট।”

আফ্রিদিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আকসা তার নারী ভক্তদের জন্য ঈর্ষান্বিত কিনা? এর জবাবে তরুণ পেসার জানান, পুরোপুরি নিশ্চিত না হলেও এমনটি অনুভব করেন তিনি। আফ্রিদি বলেন, “আমি নিশ্চিত নই, হয়তো সে এমন কিছু অনুভব করে।”বিয়ের প্রশ্নে এই পেসার বলেন, এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। আফ্রিদি বলেন, “এই মুহূর্তে তার পুরো মনোযোগ ক্রিকেটে এবং আকসাকে তার পড়াশোনাও শেষ করতে হবে।”  সূত্র: জিও টিভি

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit