শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

প্রথমবারের মতো ইরানের বিমানঘাঁটিতে রুশ প্রতিনিধি দল, দাবি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিয়ে  চলমান উত্তেজনার মধ্যেই ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিনের ইরান সফরের আগেই বেশ কয়েকজন রুশ কর্মকর্তা ইরানের একটি বিমানঘাঁটি সফর করেছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মতে, হামলা চালাতে সক্ষম ড্রোন পর্যবেক্ষণ করতেই সম্প্রতি রুশ কর্মকর্তারা এই তেহরান সফর করেছেন।

এ ব্যাপারে জ্যাক সুলিভান এক বিবৃতিতে জানান, আমরা জানতে পেরেছি সম্প্রতি রুশ প্রতিনিধি ইরানের আক্রমণে সক্ষম ড্রোন পর্যবেক্ষণ করেছে… আমাদের জানা মতে, এই প্রথমবারের মতো একটি রাশিয়ান প্রতিনিধিদল এই ধরনের পর্যবেক্ষণের জন্য ইরানের বিমানঘাঁটি পরিদর্শন করেছে। ওয়াশিংটন চলতি সপ্তাহের শুরুর দিকে জানিয়েছিল, ইরান রাশিয়াকে কয়েকশ’ ড্রোন সরবরাহ করার জন্য প্রস্তুত করছে এমন তথ্য তাদের কাছে আছে। এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন অস্ত্র বহনে সক্ষম। তেহরান রুশ বাহিনীকে এসব ড্রোন ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব দাবি অস্বীকার করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit