রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

পুত্রসন্তানের জন্ম দিলেন মারিয়া শারাপোভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা মা হয়েছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এ সুখবর জানিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী। প্রেমিক আলেকজান্ডার গিলকেস আর শারাপোভার ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। তাদের পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। চলতি বছরের ১৯ এপ্রিল নিজের জন্মদিনে মা হওয়ার খবর দিয়েছিলেন টেনিসের গ্ল্যামারগার্ল। এর আগে আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরে ফেলেন। নবজাতকের নাম দেওয়া হয়েছে ‘থিয়োডর’। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে শারাপোভা লিখেছেন, ‘আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম। ‘ 

ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় ডোপিংয়ের দায়ে নির্বাসিত হয়েছিলেন এই রাশিয়ান টেনিস সুপারস্টার। তবে কামব্যাক করে আর সাফল্য পাননি। এরপর ২০২০ সালে টেনিস থেকে অবসর নেন। এরপর ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন শারাপোভা। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেছেন। এরপর ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ ও ২০১৪ সালে ফরাসি ওপেনে নিজের নাম লিখিয়েছিলেন শারাপোভা।  সেরেনা উইলিয়ামসের সঙ্গে একসময় তীব্র লড়াই ছিল তার। ক্যারিয়ারের প্রথম দিকে সেরেনাকে বেশ কিছু ম্যাচে হারালেও পরের দিকে দাঁড়াতেই পারতেন না।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit