শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

পদত্যাগের চিঠিতে যা লিখলেন গোতাবায়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে পৌঁছানোর পর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা আপে আবেওয়ারদেনের কাছে পদত্যাগের একটি চিঠি ইমেইলে পাঠিয়েছেন তিনি। এতে তিনি দেশের সার্বিক সংকট এড়াতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন বলে দাবি করেছেন। শুক্রবার তার পদত্যাগপত্র পার্লামেন্টে গৃহীত হয়।

গত সপ্তাহে হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী কলম্বোয় গোতাবায়ার সরকারি বাসভবন ও কার্যালয় দখলের পর তিনি মালদ্বীপ হয়ে সিঙ্গাপুর চলে যান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চিঠিতে গোতাবায়া স্পিকারকে জানান, শ্রীলঙ্কাকে গ্রাস করেছে এমন অর্থনৈতিক সংকট এড়াতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার আর্থিক সংকটের মূল ছিল কয়েক বছরের অর্থনৈতিক অব্যবস্থাপনা, যা তিনি নিরসনের চেষ্টা করছিলেন। কোভিড-১৯ মহামারির কারণে শ্রীলঙ্কায় পর্যটক না আসা, বিদেশি কর্মীদের কাছ থেকে রেমিট্যান্স আসাতেও সমস্যা হচ্ছিল।

তিনি বলেন, এটি আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি সংকট মোকাবিলায় সংসদ সদস্যদেরকে সর্বদলীয় বা ঐক্য সরকার গঠনের আমন্ত্রণ জানানোসহ সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছি। শনিবার (১৬ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে বৈঠকে বসেন আইনপ্রণেতারা। সেখানে পার্লামেন্টের মহাসচিব ধম্মিকা দাসানায়েক আনুষ্ঠানিকভাবে রাজাপাকসের পদত্যাগপত্র পড়ে শোনান।

খবরে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণের জন্য আগামী মঙ্গলবার পার্লামেন্টে আবারও বৈঠক হবে। আগামী বুধবার প্রেসিডেন্ট নির্ধারণে ভোট হবে। দ্বীপরাষ্ট্রটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে।  

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit