রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

যে কারণে ফুটবলারের কাছে ক্ষমা চাইল বিবিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৩২ Time View
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের জাতীয় দলের ফুটবলার রাহিম স্টার্লিংয়ের কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গত ৪ জুলাই প্রিমিয়ার লিগে খেলা একজন খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগে আটক করে পুলিশ। 

এখনো নাম অজানা থাকা সেই খেলোয়াড়ের ধর্ষণের বিষয়ে রিপোর্ট করছিল বিবিসি। যখন খবরটি পড়া হচ্ছিল তখন উপস্থাপকের পেছনে থাকা পর্দায় ভেসে ওঠে রাহিম স্টার্লিংয়ের ছবি।

বিবিসির পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে এমন ভুল হয়েছে। এর আগে রাহিম স্টার্লিংয়ের দলবদল নিয়ে খবর প্রকাশ করেছিল বিবিসি। সেই রিপোর্টেই ছবিটি দেওয়া হয়েছিল। ভুলবশত ধর্ষণের খবর পড়ার সময়ও ছবিটি ভেসে ওঠে।

বিবিসির পক্ষ থেকে জানানো হয়, যে খেলোয়াড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছে, সেই খেলোয়াড়টির সঙ্গে রাহিম স্টার্লিংয়ের কোনো সংযোগ নেই। 

বিবিসি রাহিম স্টার্লিংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাদের স্পোর্টস বুলেটিনে, প্রযুক্তিগত সমস্যার কারণে, যৌন অপরাধের দায়ে আটক প্রিমিয়ার লিগের খেলোয়াড়ের খবর পাঠ করার সময় রাহিম স্টার্লিংয়ের ছবি ভেসে ওঠে। সম্পূর্ণ আলাদা একজন খেলোয়াড়ের ছবি দেখানো হয়েছিল। এরকম ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

সূত্র: গোলডটকম

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit