শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

মাহিন্দা ও বাসিল দুই ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার সদ্যসাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশে রয়েছেন তার দুই ভাই মাহিন্দা রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে। তারা পালানোর আর সুযোগ পাচ্ছেন না।

শ্রীলঙ্কার এ দুই নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর ডেইলি মিররের।   

শুক্রবার (১৫ জুলাই) লঙ্কান সুপ্রিম কোর্ট এক অভ্যন্তরীণ আদেশে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা থেকে বের হতে পারবেন না তারা।

আইনজীবীদের মাধ্যমে দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দিয়েছেন মাহিন্দা ও বাসিল। মুচলেকায় তারা অঙ্গীকার করেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি হওয়া পর্যন্ত তারা দেশ থেকে পালাবেন না। 

এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল, ডব্লিউডি লক্ষ্মণ ও সাবেক অর্থসচিব এসআর অ্যাটগালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি আবেদনের পক্ষে মত দেন।

আবেদনে শ্রীলঙ্কার অর্থনীতিতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আবেদনকারীদের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে যেতে পারেন এবং এর ফলে সঠিক তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। একারণে তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করে বাদী পক্ষ।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit