রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ সব স্কুলে দেখানো হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : সব মিলিয়ে তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা দল।

এবারের কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির দল।

ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপা ছিনিয়ে আনার পর থেকেই মেসিদের ওপর প্রত্যাশা আরও বেড়েছে আর্জেন্টিনা দেশটির।

সেই প্রত্যাশায় বিশ্বকাপ শুরুর চার মাস আগেই আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেমি পারজাইক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার সব ম্যাচ দেশটির সব স্কুলে টিভিতে সরাসরি দেখানো হবে।

আর্জেন্টিনার সব সরকারি স্কুলে সরাসরি দেখানো হবে লিওনেল মেসিদের খেলা।

এক বিবৃতিতে জেমি পারজাইক বলেছেন, ‘আর্জেন্টিনায় শিশু-কিশোররা বিশ্বকাপের ম্যাচ দেখার আবদার জানিয়েছে। আমার মতে, এটি গুরুত্বপূর্ণ যে তারা স্কুলেই যেন ম্যাচগুলো দেখতে পারে। বিশ্বকাপ আজেন্টিনায়া খেলাধুলার পাশাপাশি একটি সাংস্কৃতিক উৎসবও।  স্কুলগুলোকেও এই সংস্কৃতি ধারণ করতে হবে।’

শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় অনেকেই বিস্মিত হতে পারেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।  শিক্ষার্থীরা অমনোযোগী হতে পারে বিদ্যালয়ে।

তবে এমন ঘোষণা আর্জেন্টিনার শিক্ষা খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশ্লেষকরা।

কারণ আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে সে দেশের শিক্ষার্থীরা এমনিতেই স্কুলে যায় না। অনেক স্কুল আবার সাধারণ ছুটি দিয়ে থাকে। আর বিশ্বকাপ বলতে তো বাড়নি গুরুত্ব।  তাই সেসবের কিছুই প্রভাব পড়বে না।

আগামী ২১ নভেম্বর থেকে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। আসরের দ্বিতীয় দিন আর্জেন্টাইন সময় সকাল ৭টায় সৌদি আরবের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ৩০ নভেম্বর পোল্যান্ড ও ৬ ডিসেম্বর তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এ দুটি ম্যাচ হবে আর্জেন্টাইন সময় বিকাল ৪টায়।

তথ্যসূত্র: আর্জেন্টিনা ডিটেইলজিরো

 

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit