রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

লর্ডসে বিরল রেকর্ড গড়লেন চাহাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে স্পিন ম্যাজিক দেখিয়েছেন যুজবেন্দ্র চাহাল। বৃহস্পতিবার তার দাপটেই শুরুতে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ধাক্কা খায়। জনি বেয়ারস্টো, জো রুট ও বেন স্টোকসকে তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে বড় ধাক্কা দেন তিনি। পরে ৬৪ বলে ৪৭ করে ইংল্যান্ডের হাল ধরেছিলেন মঈন আলী। তাকেও প্যাভিলিয়নের রাস্তা দেখান এই লেগ স্পিনার। 

এদিন ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। এর আগে লর্ডসের ২২ গজে ভারতের কোনো বোলার একদিনের ক্রিকেটে চার বা তার বেশি উইকেট নিতে পারেননি। এই প্রথম ভারতীয় বোলারদের মধ্যে চাহাল লর্ডসে একদিনের ক্রিকেটে চার উইকেট নিয়ে নজির গড়লেন। ভারতীয় বোলারদের মধ্যে ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসে একদিনের ক্রিকেটে সেরা বোলিং ফিগারের মালিক এখন চাহাল।

বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৪৭ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৮ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৪৬ রান করে রোহিত শর্মার দল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit