রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রীর মারা গেছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে ম্যানহাটনে তার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি। খবর নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এপার্টমেন্টের সিঁড়ির নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ইভানা ট্রাম্পকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সিঁড়ির উপর থেকে নিচে কীভাবে পড়ে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।  

সাবেক স্ত্রীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন। তিনি আরও লেখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক নারী ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ছিলেন ইভানা। 

ট্রাম্পের প্রথম স্ত্রী চেক মডেল ইভানা। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ ১৯৯৯ সালে। ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit