শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

‘এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার ভারত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি ইংল্যান্ড সফরে টেস্ট হারলেও টি-টোয়েন্টি আর ওয়ানডেতে দাপট দেখাচ্ছে ভারত।  টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে  সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে রোহিত শর্মারা।  এ বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।  সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের মতে, ভারতই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত ভালো ছন্দ পেয়েছে বলে মনে করছেন ভন। তিনি বলেছেন, ‘ভারত ভালো ছন্দ পেয়েছে। যেভাবে তারা ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তাতে বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ভারতকে হারানো কঠিন হবে। বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারত। ‘

আগ্রাসী ক্রিকেট খেলার জন্য রোহিতদের এতটা ভয়ঙ্কর দেখাচ্ছে বলে মনে করেন ভন। তিনি বলেন, ‘এখন আক্রমণাত্মক ক্রিকেটের যুগ। মাঠের মধ্যে আগ্রাসন দিয়ে বিপক্ষকে অর্ধেক হারিয়ে দিচ্ছে ভারত। ইংল্যান্ডের মতো দলকে তারা উড়িয়ে দিয়েছে। এই জয় ভারতের আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দেবে। তারা আরও ভয়ঙ্কর হয়ে বিশ্বকাপে নামবে। ‘

ভন মনে করেন, আইপিএলের জন্যই ভারতীয় ক্রিকেটাররা এত ভালো খেলছে। তার ভাষায়, ‘আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা খেলে। তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগেই তারা আন্তর্জাতিক স্তরের ক্রিকেট শিখে যায়। ফলে বাকি দেশগুলোর চেয়ে তারা অনেক বেশি এগিয়ে থেকেই মাঠে নামতে পারে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit