রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ঝালকাঠিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৩৬ Time View

ঝালকাঠি প্রতিনিধি : শ্রদ্ধা, স্মরণ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা জাতীয় পার্টি।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান। জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পৌর সভাপতি এ কে এম বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু সহিদ।

বক্তারা বলেন, এরশাদের শাসন আমল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। গ্রাম থেকে শহরে উন্নয়নের ছোয়া লাগিয়েছিলেন এরশাদ। তাই বাংলাদেশের ইতিহাতে এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরে এইচ এম এরশাদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit