রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

মেসিকে আরও এক বছর রেখে দিতে চায় পিএসজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : দুদিন আগেও ক্রিশ্চিয়ানো রোনালদোর পিএসজিতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ফুটবলপ্রেমীরা মেসি-রোনালদোকে একই দলে দেখার উত্তেজনায় ভূগছিলেন। তবে সব উত্তেজনায় জল ঢেলে পিএসজি নাকি রোনালদোর প্রতি অনাগ্রহের কথা জানিয়েছে। অন্যদিকে লিওনেল মেসির সঙ্গে আরও এক বছর চুক্তি নবয়ানের পথেও হাঁটছে প্যারিসের ক্লাবটি।

এমন তথ্য জানিয়েছে বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া পত্রিকা ‘মার্কা’। বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর নতুন জায়গায় মানিয়ে নেওয়া আর চোটাঘাতে ভূগেছেন মেসি। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে পিএসজির হয়ে গত মৌসুমে ৩৪ ম্যাচ খেলে তিনি মাত্র ১১ গোল করেছেন।  প্যারিসের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। তবে আসন্ন কাতার বিশ্বকাপের আগেই নাকি এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। এখনই আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে এখনই নতুন চুক্তি করার আলোচনা শুরু করে দিতে চায় পিএসজি।

‘মার্কা’ দাবি করেছে, শীঘ্রই নাকি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে।  মেসি অবশ্য এখনই নতুন চুক্তি নিয়ে কথা বলতে আগ্রহী নন বলে জানা গেছে। মেসির কারণেপিএসজির আয় বেড়েছে। স্পনসরশিপ চুক্তি থেকে প্রতিটি ব্র্যান্ডের জন্য আয় বৃদ্ধি হয়েছে ৫০ লাখ থেকে ৮০ লাখ পর্যন্ত! নাসের আল খেলাইফি জামানায় গত মৌসুমেই সর্বোচ্চ আয় করেছে ক্লাবটি। যার সিংহভাগই মেসির অবদান। বিক্রি হওয়া ক্লাব জার্সির ৬০ শতাংশই ছিল মেসির। এমন সোনার হরিণকে কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়?

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit