রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

‘তামিম এমন একজন, দলের বাকিরা যার সঙ্গ পছন্দ করে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের মাঝে ছিলেন দারুণ জনপ্রিয়। সতীর্থদের ব্যক্তিগত সমস্যারও সমাধান করে দিতেন তিনি। সেই মাশরাফির বড় ভক্ত বর্তমানের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ম্যাশের নেতৃত্বগুণও তার মাঝে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক তামিমের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, তামিম এমন একজন ব্যক্তি, দলের বাকিরা যার সঙ্গ পছন্দ করে।

একেক অধিনায়ক একেকভাবে দলকে নেতৃত্ব দিয়ে থাকেন। ডমিঙ্গোর মতে, তামিম নেতৃত্ব দেন তার দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে। গতকাল বুধবার সিরিজ জয়ের ম্যাচেও তিনি অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।  গায়ানায় দ্বিতীয় ওয়ানডে শেষে ধারাভাষ্যকার ইয়ান বিশপকে তিনি বলেন, ‘তামিম দুর্দান্ত ক্রিকেটার, সব সংস্করণে তার রেকর্ড দারুণ। বিশেষ করে, রান তাড়ায় আমাদের জন্য সত্যিই সে ভালো ব্যাট করে আসছে। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়নে অপরাজিত ৮০ করে সে আমাদের জিতিয়েছে। টপ অর্ডারে এরকম অভিজ্ঞতা থাকা মানে তা মহামূল্য। ‘

তিনি আরও বলেন, ‘সে বাজে বলকে উপযুক্ত সাজা দেয়। এমন একজন ব্যাটার সে, যে বোলারদের চাপে রাখে। কারণ, রান করার অনেক পথ তার জানা আছে। যদি হাতে এত শট থাকে, বাজে বলকে সাজা দেয়, তাহলে বোলাররা চাপে থাকে। সে এমন একজন, ছেলেরা যার সঙ্গ পছন্দ করে। সে নিজে পারফর্ম করে, নেতা হিসেবে যা মূল কাজগুলির একটি। সে রান করে, আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। কিছু নেতা নেতৃত্ব দেয় নিজের খেলার ধরন দিয়েই। সে পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয়। টিম মিটিং সে উপভোগ করে। শুধু সেটিই নয়, আমার সঙ্গে বা অ্যানালিস্টের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে। বোলিং কোচের মিটিংয়েও সে থাকে, যেন বোলারদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit