শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

টানা ১৩ ঘণ্টা নদী সাঁতরে আলোচনায় পল্লী চিকিৎসক বকুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা থেকে নরসিংদী সদরের শেখ হাসিনা সেতু এলাকা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা নদী সাঁতরে আলোচনায় এসেছেন পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী। 

নদীপথে ২১০ কিলোমিটার পাড়ি দিয়ে নতুন রেকর্ড করলেন ৪২ বছর বয়সি এই পল্লী চিকিৎসক। তিনি সাঁতারে বিশ্বরেকর্ড গড়তে চান। 

বুধবার কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার কোনাবাড়ী মেঘনা নদীর ঘাট থেকে ভোর ৪টা ১ মিনিটে সাঁতার শুরু করেন এ সাঁতারু। একই দিন বিকাল ৪টা ১০ মিনিটে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে অবস্থিত শেখ হাসিনা সেতুর প্রান্তে এসে শেষ হয় তার সাঁতার।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এ সাঁতারের আয়োজন করেন আওয়ামী লীগ নেতা ফাহিম সিদ্দিকী। 

বকুলের বন্ধু আলামিন জানান, বকুল ছোটবেলা থেকেই এলাকার একজন নামকরা সাঁতারু ছিলেন। তিনি সব সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতেন। তিনি বরাবরই প্রথম হওয়ার গৌরব অর্জন করে আসছেন। 

তিনি আরও জানান, বকুল ১৯৯৬ সালে দালালের খপ্পরে পড়ে পাড়ি জমান প্রবাসে। ওই সময় থাইল্যান্ড থেকে সাগরপথে ১৮ ঘণ্টা সাঁতরিয়ে মালয়েশিয়ায় আসেন তিনি। সেখান থেকে তার মনোবল যেন আরও বেড়ে যায়। পরে দেশে ফিরলে বন্ধুমহল ও এলাকাবাসীর উৎসাহে বকুল সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। 

আনুষ্ঠানিকভাবে প্রথমে ২০১৯ সালে বর্ষাকালে ১৭ কিলোমিটার সাঁতরিয়ে এলাকায় সবার নজরে আসেন। পরে পর্যায়ক্রমে ২০২০ সালের ২৫ আগস্ট টানা ৫ ঘণ্টা ১০ মিনিটে ১২ কিলোমিটার নদীপথ সাঁতার কেটে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন। 

২০২১ সালের ৩ আগস্ট মেঘনা নদীতে টানা ৬ ঘণ্টায় ৪০ কিলোমিটার সাঁতার কেটেছেন তিনি। সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহেবনগর থেকে সাঁতার শুরু করে দুপুর ১২টার মধ্যে ৪০ কিলোমিটার সাঁতরিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা ঘাটে এসে পৌঁছান। 

বকুল আলোকবালী ইউনিয়নের পল্লী চিকিৎসক সিদ্দিকুর রহমানের ছেলে।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/বিকাল ৩.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit