বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

লালপুরে শত্রুতার বলি হলো এক হাজার সাত’শ পেয়ারা গাছ 

মোঃ মাজহারুল ইসলাম, লালপুর (নাটোর)  প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২২৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম, লালপুর (নাটোর)  প্রতিনিধি : নাটোরের লালপুরে শত্রুতার জেরে সেন্টু আলী (৪২) নামের এক কৃষকের ১৫ বিঘা জমির এক হাজার সাত শত পেয়ারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দিবাগত রাতে লালপুরের চরজাজিরা মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক সেন্টু আলী উপজেলার মহরকয়া গ্রামের হায়দার প্রামানিকের ছেলে। এ বিষয়ে বুধবার সন্ধায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ওই কৃষক।ক্ষতিগ্রস্থ ওই কৃষক সাংবাদিকদের জানান, গত ৩ জুলাই একই গ্রামের আবুল মন্ডলের ছেলে জাফেরুল (৩৮) এর সাথে নদীর ধারে কথা কথা কাটাকাটি হয়।
এরই এক পর্যায়ে জাফেরুল সেন্টুকে প্রাণ নাশের হুমকি ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার হুমকি দেয়। এরই জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। ক্ষতিগ্রস্থ ওই কৃষক আরো জানান,মাত্র চার মাস আগে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায় করে তিনি ওই ১৫ বিঘা জমিতে প্রায় এক হাজার সাত শত পেয়ারার চারা রোপন করেন। যার সবগুলোই কেটে ফেলেছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে জাফেরুলের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ১২.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit