রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

১০৮ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সেদিকটায় ভালোই করেছে বোলাররা।

১০৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে অলআউট করেছে টাইগাররা।

সর্বপ্রথম মোসাদ্দেক হোসেন ওপেনার কাইল মায়ার্সকে বোল্ড করে সাজঘরে ফেরান। পরে একেককরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেটের পতন ঘটান নাসুম আহমেদ। পরে শরিফুলের হাত ধরে একটি ও রান আউট একটি মোট ৭ উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের।

দলের ২৭ রানের মাথায় আউট হয়ে ফিরে যান কাইল মায়ার্স। এর আগে রান করতে পারেন মাত্র ১৭। বল খরচ করেছেন ৩৬টি।

পরে মোসাদ্দেকের মতো সাফল্য এনে দেন নাসুমও। তিনি ফেরান ওয়ান ডাউনে নামা সামার্স ব্রোকসকে। ১৩ বল খরচে এই ব্যাটার করতে পারেন মাত্র ৫ রান।

এরপর শুরু হয় নাসুমের ঘূর্ণিঝড়; ওপেনার সাই হোপ ও অধিনায়ক পুরানকেও ফেরান তিনি। তারা দুজন যথাক্রমে করেছেন ১৮ ও ০ রান। নিকোলাস পুরান তো প্রথম বলেই বোল্ড হয়ে নাসুমের শিকারে পরিণত হন। সাই হোপ নাসুমের বলে ক্যাচ দেন মোসাদ্দেককে।

শরিফুল এসেও উইকেটের দেখা পান রভম্যান পাওয়েলকে। পরে সোহানের সহায়তায় রান উইকেটেটটিতেও অবদান রাখেন শরিফুল। শেষের উইকেটটি পান মেরাজ। আলজারি জোসেপকে ফেরান তিনি।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ইতোমধ্যে শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।

এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। হারলে সিরিজে ফিরবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তখন সিরিজের শেষ ম্যাচটি হবে ‘অঘোষিত’ ফাইনাল। তবে অঘোষিত সেই ফাইনাল পর্যন্ত অপেক্ষায় থাকতে নারাজ বাংলাদেশ দল।

এই ম্যাচ শুরুর আগের দিন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব না। যেহেতু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা রিল্যাক্স করতে পারব যে সিরিজ জিতেছি, এজন্য অবশ্যই জিততে হবে ম্যাচ।

প্রথম ওয়ানডেতে খেলা তাসকিন আহমেদের পরিবর্তে আজ দ্বিতীয় ম্যাচে একাদশে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

কিউএনবি/বিপুল/ ১৩.০৭.২০২২/ রাত ৯.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit