শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

সাত মাসে তিনবার বিশ্রামে কোহলি, যা বললেন সৌরভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলিকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও বিশ্রাম দেওয়া হয় তাকে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে চোট থাকায় খেলতে পারেননি কোহলি। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। শোনা যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজেও তিনি বিশ্রাম নিতে পারেন। 

বিরাট কোহলির বার বার বিশ্রাম নিয়ে বিরক্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, দল থেকে বাদ যাওয়ার আগে কোনও বিশ্রাম না নিয়ে ১৩ বছর ভারতের হয়ে খেলেছি। কোনও সিরিজ, কোনও ট্যুরে বিশ্রাম নেইনি। এখনকার ক্রিকেটাররা যেমন অনেক বিশ্রাম নেয়, তেমন কিছু করিনি। আমার ১৭ বছরের কেরিয়ারে দল থেকে বাদ যাওয়া ওই চার-ছয় মাসই আমার আন্তর্জাতিক ক্যারিয়ারেরি এক মাত্র ব্রেক।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেছেন, আমি সারা জীবন একটাই জিনিস বিশ্বাস করেছি। যত খেলব, তত ছন্দে থাকব, ফিট থাকব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলতে হবে। বেশি ম্যাচ খেললেই শারীরিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit