শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নেত্রকোনায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় ৫জনকে পিটিয়ে আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৮৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরের স্টেশন রোডে ছিনতাইয়ে বাধা দেওয়ায় কতিপয় যুবক অটো চালক ও তার দুই ছেলেসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১টার দিকে জেলা শহরের স্টেশন রোডে নেত্রকোনা বিদ্যুৎ অফিসের সামনের সড়কে।

আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা গেছে, নেত্রকোনা পৌর সভার মঈনপুর গ্রামের জাহাঙ্গীর গতকাল বুধবার তার ছেলে সরল মিয়ার জন্য অটো রিকশা কিনতে ৭০ হাজার টাকা নিয়ে শহরে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে একই এলাকার সামি, নাহিন, রাব্বীসহ কয়েক যুবক স্টেশন রোডে বিদ্যুৎ অফিসের সামনে জাহাঙ্গীরের অটোর গতি রোধ করে। যুবকরা জাহাঙ্গীরের সাথে থাকা ৭০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে সরল মিয়া, সুজন মিয়া ও জাহাঙ্গীরকে কোমড়ের বেল্ট ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। হামলাকারীদের হাত থেকে তাদেরর রক্ষা করতে শিপন, সাকিব এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। গুরুতর আহত সরল মিয়া, সুজন মিয়া শিপন ও সাকিবকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি এখনও আমার কাছে আসে নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit